ট্রাকের চাকায় পেষা হলো এক মেট্রিক টন আম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০২ মে ২০২১

কুমিল্লায় কেমিকেল ব্যবহার করে কাঁচা আম পাকিয়ে বাজারজাত করার দায়ে এক মেট্রিক টন আম জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের সর্ব বৃহত্তম পাইকারি তরকারির বাজার নিমসার বাজার থেকে এসব আম জব্দ করা হয়।

aam1

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।

মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে নিমসার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিপক্ক আমে কেমিকেল ব্যবহার করে পাকিয়ে বিক্রির দায়ে এক মেট্রিক টন আম জব্দ করা হয়। পরে এসব আম জনসম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।