কুমিল্লায় ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:০০ পিএম, ০২ মে ২০২১

কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় বোতল হুইস্কিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

রোববার (২ মে) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১, কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন, জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মো. মাহাবুবুল মিয়া (২৫), কক্সবাজার জেলার টেকনাফের ডেইলি পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৪৩), কক্সবাজার সদর উপজেলার ঈদগা আউলিয়াবাদ গ্রামের কালা মিয়ার ছেলে মো. শাহ আলম (৫৫)।

jagonews24

র‍্যাব-১১, কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‍্যাবের একটি দল বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বাজার এলাকা থেকে মাহাবুবুল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিনে অপর একটি অভিযানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বোরোড এলাকা থেকে আব্দুর রহমান ও শাহ আলমকে আটক করা হয়।

jagonews24

এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ছয় বোতল হুইস্কি ও মাদকদ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।