কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩০ মে ২০২১
ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) বিকেলে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- কুটুম্বপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৬) ও তার খালাতো ভাই নাওতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নিরব (৬)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদূধ মূহুরী বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুটুম্বপুর মদিনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদিনা মেডিকেল হাসপাতালে ডা. মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ইয়াছিন ও নিরবের মৃত্যু হয়।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।