শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৪ মার্চ ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান/ ছবি: এএফপি (ফাইল)

আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এখনও নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র তারা ব্যবহার করেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েল ও মার্কিনীদের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য প্রস্তুত। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালিনিকের বরাত দিয়ে বলেছে, এই চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব শত্রুদের কল্পনার চেয়েও বেশি সময় ধরে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, একদম শুরুতেই সব আধুনিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা আমাদের নেই।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।