প্রবীণ শিক্ষক মুল্লুক হোসেন আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৫ জুলাই ২০২১

বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মুল্লুক হোসেন মাস্টার (৮৭) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)।

সোমবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে গাজীপুর খান বহুমুখী সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. সালাহ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। সোমবার বিকেলে জানাজার নামাজ শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামে দাফন করা হবে।

এ গুণী শিক্ষকের মৃত্যুতে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।