কুমিল্লায় পরিত্যক্ত জমিতে পড়েছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১১ এএম, ০৬ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচংয়ে পরিত্যক্ত জমিতে মিলল রুবেল মিয়া নামে এক যুবকের মরদেহ। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০ টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিবাজার এলাকার মনির হোসেনের ছেলে। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘স্থানীয়রা থানায় খবর দিলে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনোপ্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।