কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৬ জুলাই ২০২১

কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিদেশি মাদকসহ চার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকররা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে মো. মিজানুর রহমান (৩২) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার (২২), একই এলাকার মৃত কাজী ফজর আলীর ছেলে মো. আব্দুল মালেক (৫২) এবং একই উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. খোরশেদ আলম (৪৭)।

অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কান্দিরপাড় এলাকায় অভিযান চালায়। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা তল্লাশী করে ২৫ বোতল বিদেশি মদসহ মিজানুর রহমান, আব্দুল মালেক ও খোরশেদ আলমকে আটক করা হয়।

পরে তাদের তথ্য অনুসারে অরণ্যপুর গ্রামের মিজানের বাড়িতে অভিযান চালিয়ে আরও বোতল বিদেশি মদসহ তার স্ত্রী সুরাইয়া আক্তারকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।