ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৩ মার্চ ২০২৬
সোমবার রাজধানী ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি হয়/ছবি: জাগো নিউজ

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন
শীতের পর ঢাকায় প্রথম বৃষ্টি

এর আগে সোমবার (২ মার্চ) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এদিন দুপুর ২টার পর বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। মঙ্গলবারও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।