কুমিল্লায় আশ্রয়ণ প্রকল্পে কোরবানির ২ গরু উপহার
কুমিল্লার দেবীদ্বারে দুটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ২টি কোরবানির গরু ও খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকেলে দেবীদ্বার কাচিসাইর ও বারুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের হাতে ঈদ উপহার গরু দুটি ও খাদ্যসামগ্রী তুলে দেন কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, ট্রাফিক ইউনিটের টিআই মো. সালেহ আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামিম।
এছাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেক লীগের সদস্য মো. নুরুল আমিনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য। এই ঈদ খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ৬ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১০০ গ্রাম হলুদ গুঁড়া, ১০০ গ্রাম মরিচ গুঁড়া ও ২ কেজি পেঁয়াজ ।
জাহিদ পাটোয়ারী/এমএইচআর