৪১ দিন মসজিদে নামাজ পড়ায় সাইকেল উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ জুলাই ২০২১

টানা ৪১ দিন মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে ৯ শিশু।

কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৮ থেকে ২০ বছর বয়সী ছেলেদের এই বাইসাইকেল বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৩৯ অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী হয় ৯ জন।

তারা হলেন-হালগাঁও গ্রামের মো. সায়মন ইসলাম সানি, ফাহিম, শান্ত, মহিবুল্লাহ, রিজওয়ান, সাইদ মেহেদী হাসান, মিনহাজ ও তাজজীদ।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির উদ্যোগে বিজয়ীদের মাঝে সাইকেল পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিমসার জুনাব আলী কলেজের সহকারী অধ্যাপক ও মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আব্দুল জলিল, মনিরল ইসলাম, নুরুল ইসলাম, শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।