কুমিল্লায় প্যাকেজিং কারখানায় আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০১ পিএম, ১০ আগস্ট ২০২১

কুমিল্লার আদর্শ সদরে মিয়ামী প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24\

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেন, উপজেলার বড় আলমপুর এলাকার মিয়ামী প্যাকেজিং কারখানায় আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক তিনটি ইউনিট ও পরে আরও দুটি ইউনিট সংযুক্ত করে দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।