জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৫ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

জয়পুরহাটে পুকুরে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের আরাম নগর মহল্লায় এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ জয়পুরহাট পৌর শহরের আরাম নগর মহল্লার ফরিদ হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় শিশু আব্দুল্লাহকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়।

পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদুজ্জামান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।