নোয়াখালীতে দোকানে আটকে রেখে শিশু ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগে ডেকোরেটরের দোকানে আটক করে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের জহিরের ডেকোরেটরের দোকানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে ডেকোরেটর মালিক জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী হাবিব উল্যাহকে (৪৩) আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জহির উদ্দিন বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের নজু কারিগর বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে ও হাবিব উল্যাহ একই এলাকার মৃত আলী সারেংয়ের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বীজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন কাজল জাগো নিউজকে বলেন, দুপুরে ঘটনাটি জানার পর থানার ওসিকে ফোন করে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করি।

ইকবাল হোসেন মজনু/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।