ছুটির দিনে ঢাকার বায়ুর মানের উন্নতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬

আজ শুক্রবার, ছুটির দিন। সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও কম। ফলে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের করাচি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

আরও পড়ুন:
ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি
৯ বছরে ৩১ দিন নির্মল বায়ুতে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী: গবেষণা

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এ হিসেবে করাচির দূষণ স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আর ঢাকা রয়েছে ১৪ নম্বরে। এই শহরটির দূষণ স্কোর ১২৫ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।