পতাকা নামাতে গিয়ে প্রাণ গেলো নিরাপত্তাকর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
নিহত নিরাপত্তাকর্মী মামুন মিয়া

কুমিল্লায় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামুন মিয়া (৬০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রেসকোর্স এলাকায় অবস্থিত ইস্টার্ন ইয়াকুব প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, বিজয় দিবস উপলক্ষে মার্কেটের তৃতীয় তলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভুলবশত পতাকাটি নামানো হয়নি। সোমবার সন্ধ্যার দিকে মামুন পতাকা নামাতে যান। এসময় অসাবধানতাবশত ফ্ল্যাগ স্ট্যান্ডটি হাইবোল্ড বিদ্যুৎ লাইনে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার সহকর্মীরা বিষয়টি জানালে আমরা পুলিশে খবর দিই।

পুলিশ কর্মকর্তা কমল কৃষ্ণ ধর জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।