চৌদ্দগ্রামে কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্র দখল করে ভোট দেওয়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর পৌনে ১২টায় ৬নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মো. ফিরোজের (মুরগি) সমর্থকরা কেন্দ্রের ২নং বুথ দখল করে সিল মারতে থাকে। এ সময় অন্য প্রার্থী আমান উল্লাহর (তালা) সমর্থকরা প্রতিবাদ করলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ এবং ইটপাটকেল ছুড়ে মারা হয়। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।