মোটরসাইকেলের ওপর উল্টে পড়লো ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৩ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি জীবনবিমা কোম্পানিতে চাকরি করতেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাকের বাড়ি কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। ট্রাকটি উল্টে মোটরসাইকেলের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।

খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও ঘাটাইল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজরুল ইসলাম সরকার।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।