মির্জাপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০জন।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বাঁশতৈল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম হোসেন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত আসছে...

এস এম এরশাদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।