‘ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্টার্টআপ ইনকিবেউশনের তিনব্যাপী ট্রেনিং উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ না করে এক পক্ষ তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেই। বাংলাদেশ একটি গণতন্ত্র দেশ, গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে।

jagonews24

কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব) মো. আবু তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।