ইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাজ্য
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সৌদা উপসাগর ত্যাগ করে/ ছবি: এএফপি
ইরানের বর্তমান ‘নিরাপত্তাজনিত পরিস্থিতি’ বিবেচনায় দেশটিতে কর্মরত ব্রিটিশ দূতাবাসের কর্মীদের অস্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ফরেন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
ফরেন অফিস জানায়, তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস এখন থেকে দূরবর্তীভাবে কার্যক্রম চালিয়ে যাবে। গত মাসেও এই দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
এই ঘোষণা এমন সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বারবার হামলার হুমকি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র বহু দশকের মধ্যে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে।
সূত্র: এএফপি
এসএএইচ