কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ফুলজান বেগম (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ফুলজান বেগম টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী। আশুলিয়া থানায় করা একটি মামলায় কারাবন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি ফুলজান বেগম কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।