সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
ফাইল ছবি
কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহতের ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকেলে ৩টার দিকে রেল চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা লিয়াকত আলী।
তিনি বলেন, ‘তিন স্কুলছাত্রী নিহতের ঘটনার পর থেকে রেল সড়ক অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা।’
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্রী নিহত হয়।
নিহতরা হলো- মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস