কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৩ মে ২০২২
ইয়াবাসহ আটক মো. মফিজুল ইসলাম

কুমিল্লায় ১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম (৩৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ট্রাস্ট নিউজ২৪.কম নামের একটি অনলাইন নিউজ পোর্টালের আইডি কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (১৩ মে) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মফিজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

jagonews24

র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে এয়ার ফিল্টার থেকে ১০ হাজার ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম ভাঙা ইয়াবা জব্দ করা হয়। পরে মফিজুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজ স্বীকার করেন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে দিনাজপুরে নিয়ে আসতেন। পরে মামলা দিয়ে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।