পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা, কয়েকজনকে আটকের দাবি আফগানিস্তানের
সীমান্ত সংঘাতে পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যা ও কয়েকজনকে জীবিত আটকের দাবি করেছে আফগানিস্তান। পাশাপাশি, পাকিস্তানের কয়েকশ অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে তালেবান সরকার।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে রাত ১২টায় (স্থানীয় সময়) অভিযান সমাপ্ত করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকজনের মরদেহ ও কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে।
আরও পড়ুন>>
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, প্রতিশোধের হুমকি তালেবানের
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান, সীমান্তে তীব্র সংঘর্ষ
আফগানিস্তানে হামলায় ৭২ জনকে হত্যার দাবি পাকিস্তানের
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে।
অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, তোরখাম এলাকায় প্রত্যাবাসনপ্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।
According to credible reports, eight more Taliban fighters have been killed, climbing the death toll of the Afghan officials to forty four @MoIB_Official @GovtofPakistan @OfficialDGISPR@PakistanFauj @ForeignOfficePk#RadioPakistan #News pic.twitter.com/H0jtX4SElx
— Radio Pakistan (@RadioPakistan) February 26, 2026
অন্যদিকে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। অভিযানে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।
আরও পড়ুন>>
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?
পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয়েছে এবং একাধিক দফায় তা কার্যকর করা হয়েছে।
তার দাবি, ‘মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। ১৬টি পোস্ট ধ্বংস এবং সাতটি পোস্ট দখল করা হয়েছে।’