কুমিল্লায় ব্যবসায়ীর বাসা থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৩ মে ২০২২
অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার অধিদপ্তর

কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে তিন হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

শুক্রবার (১৩ মে) উপজেলার বিজয়পুর এলাকা থেকে তেলগুলো উদ্ধার করে আগের দামে বিক্রি করা হয়।

jagonews24

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, পাঁচ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনেন কামরুল হাসান স্টোরের সত্ত্বাধিকারী। এসব বোতল বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুত করেছিলেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মজুত করা তিন হাজার লিটার তেল আগের দামে বিক্রি করে দেওয়া হয়। এছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।