ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৬:০০ পিএম, ৩০ মে ২০২২
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে চন্দবানু বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে একদল চোর। এ সময় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা।

সোমবার (৩০ মে) সকালে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত চন্দবানু বেগম ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার স্ত্রী এবং সৌদি প্রবাসী আবু বক্কর ও আব্দুর খলিলের মা। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে একদল চোর কৌশলে প্রথমে ঘরের সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় চন্দবানু দেখে ফেলে চিৎকার দিলে তাকে দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে তারা। তার হাতের দুটি বালা, গলার চেইন, কানের দুলসহ তিন ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে চোরের দল। খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।

ধামরাই থানার পরিদর্শক (অপরেশন) নির্মল সাহা জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।