৭ ঘণ্টা পর শরীয়তপুর-মুন্সিগঞ্জে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২০ জুন ২০২২
ফাইল ছবি

৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট ও শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় স্রোত কমে যাওয়ায় সোমবার ভোর ৫টা থেকে পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে রোববার (১৯ জুন) রাত ১০টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝি-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে রোববার রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। স্রোত কমে যাওয়ায় সোমবার ভোর ৫টা থেকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।