বান্দরবানে ইউপি সদস্যসহ দুজনকে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২২ জুলাই ২০২২
ফাইল ছবি

বান্দরবানে ঘর থেকে ডেকে নিয়ে মংসাচিং মারমা (৫০) নামের এক ইউপি সদস্যসহ দুজনকে অপহরণের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২টায় রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত মংসাচিং মারমা ইউনিয়নের ৮ ওয়ার্ডের বর্তমান সদস্য ও পানতলা এলাকার মংপ্রুসাই মারমার ছেলে, অপরজন একই এলাকার মংসিউ মারমার ছেলে মমংচিং মারমা।

স্থানীয় চেয়ারম্যান ম্যানরথ ম্রো জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে মংসাচিংয়ের স্ত্রী বাসায় এসে জানায় একই ওয়ার্ডের সাবেক মেম্বার শৈ মং প্রু বাসায় এসে তার স্বামী (মংসাচিং মারমা) ও মমংচিং মারমাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। তাই তাদের অপহরণ করেছে বলে ধারণা করছেন মংসাচিংয়ের স্ত্রী।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, মংসাচিং মারমার স্ত্রী আনু মা মারমা বাদী হয়ে সাবেক মেম্বার শৈ মং প্রু’র বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। তবে তাদের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের থাকায় সঠিক তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।