দোকানে ঢুকে গেলো বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স, নৈশপ্রহরী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লার মুরাদনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় তরব আলী (৬০) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

তরব আলী উপজেলার গাংগাটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একই গ্রামের কামাল মিয়া (৩০) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তাকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, তরব আলী ও কামাল রাতে বাজারের প্রহরীর দায়িত্বে ছিলেন। তারা দুজন বাখরাবাদ বাজারের একটি দোকানের সামনে বসে কথা বলছিলেন। রাত ২টার দিকে হঠাৎ বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়।

উপস্থিত লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তরব আলী মারা যান। আশঙ্কাজনক অবস্থা কামালকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।