আইনশৃঙ্খলা ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
দুটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে/ফাইল ছবি

আইনশৃঙ্খলা এবং জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ দুটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১০ সদস্যের কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রয়েছেন।

অন্যদিকে, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, শিল্পমন্ত্রী, তথ্যমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, ত্রাণমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী এ কমিটির সদস্য। 

আরএমএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।