কুমিল্লায় পিবিআই কার্যালয়ে চুরি, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৪১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লা নগরীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের দরজা ভেঙে পিস্তল-গুলিসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পিবিআই।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে কার্যালয়ের নিচতলার একটি দরজা ভেঙে চোরের দল একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, দু’টি ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র) মেশিন, ৫টি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন নিয়ে যায়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি টের পেয়ে চোর ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে দুপুরের মধ্যেই এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনের করে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তৌহিদুল ইসলাম।

জাহিদ পাটোয়ারী/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।