কুমার নদীর পাড়ে মিললো মাথার খুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের মধুখালী উপজেলায় কুমার নদীর পাড় থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার চন্দনা-বারাশিয়া নদীর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দনা-বারাশিয়া নদীর পাড়ে শিশু বাচ্চারা খেলাধুলা করছিল। এসময় নদীর পাড়ে থাকা একটি বস্তায় মানুষের খুলি দেখতে পায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরের দিকে পুলিশ হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে আসে।সিআইডির ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ৭-৮ মাস আগে ওই ব্যক্তিকে বস্তায় ভরে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ভাসতে ভাসতে হয়তো ওই এলাকায় এসে কুমার নদীর কূলে আটকে যান।

হাড়গোড়গুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।