নির্মাণাধীন ভবনেই মিললো নিখোঁজ পাহারাদারের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর আব্দুস সালাম (৬৫) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হাউজিং এলাকার ২ নম্বর সেক্টরের নির্মাণাধীন একটি ভবন তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুস সালাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মমিনগঞ্জ গ্রামের পনির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নয়ন মিয়া বলেন, আব্দুস সালাম ১৬ বছর যাবত এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি নির্মাণাধীন ওই ভবনের পাহারাদার ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ২ নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নয়ন মিয়া আরও বলেন, বৃদ্ধের কপালে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না দুর্ঘটনা। এ ঘটনায় আব্দুস সালামের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।