ইফতারে রাখুন চিংড়ির পেঁয়াজু

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

একঘেয়ে বেগুনি আর ডালের পেঁয়াজুর বাইরে ইফতারের টেবিলে যদি চান একটু ভিন্ন স্বাদ, তবে চিংড়ির পেঁয়াজু হতে পারে চমৎকার চমক। বাইরে মচমচে, ভেতরে নরম আর রসালো চিংড়ির ঘ্রাণ প্রথম কামড়েই বদলে যাবে ইফতারের আমেজ। অল্প উপকরণে, কম সময়ে তৈরি এই পদ শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। তাই আজকের ইফতারে চেনা রেসিপিতে যোগ করুন সামান্য নতুনত্ব।

উপকরণ

  • মসুর ডাল ১ কাপ
  • পেঁয়াজকুচি ১ কাপ
  • হলুদগুঁড়ো আধা চা-চামচ
  • কাঁচা মরিচকুচি ৪-৫টি
  • লবণ স্বাদমতো
  • খাবার সোডা (ঐচ্ছিক) আধা চা-চামচ
  • চিংড়ি বাটা আধা কাপ
  • মরিচগুঁড়ো ১ চা-চামচ
  • পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ
  • গরম মসলার গুঁড়ো আধা চা-চামচ
  • তেল ভাজার জন্য

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই ডাল ভালোকরে ধুয়ে ৩-৪ ঘণ্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে ডাল বেটে বা ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে পেঁয়াজের সঙ্গে হলুদ, মরিচ ও গরম মসলার গুঁড়ো, কাঁচা মরিচ, পুদিনাপাতার কুচি ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। এরপর তাতে ডাল ও চিংড়ি মিশিয়ে নিন।

অন্যদিকে কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে ডাল ও চিংড়ির মিশ্রণ ছোট ছোট করে পেঁয়াজু বানিয়ে তেলে ছাড়ুন। বাদামি হওয়ার আগ পর্যন্ত ডুবো তেলে ভাজুন। ভাজা হয়ে গেছে তেল ছেঁকে উঠিয়ে কিচেন পেপারে বা টিস্যু পেপারের ওপরে রাখুন। ইফতারে পরিবেশন করুন মুড়ি ও ছোলার সঙ্গে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।