পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে তিনদিন বিরতি দিয়ে ফের শৈত্যপ্রবাহ বইছে। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। টানা ১৪ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন: পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

এদিকে তিন ধরে ঘনকুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা। টানা শৈত্যপ্রবাহে ঘনকুয়াশা আর কনকনে শীতে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। দাম বেড়েছে পুরাতন গরম কাপড়ের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-দিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সফিকুল আলম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।