পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ মার্চ ২০১৬

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস ছালাম শেখকে আ.লীগের মনোনীত চেয়ারম্যান ও তাদের সমর্থক কর্তৃক হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা বিএনপি।

শনিবার দুপুর ১২টার দিকে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না আর কেউ প্রচার চালালে তাদের মরধর করা হচ্ছে। চেয়ারম্যান প্রার্থীর ভাই প্রচার চালানোর সময় তাকে হত্যার হুমকির অভিযোগও আনা হয় লিখিত বক্তব্যে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, কদমতলা ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস ছালাম শেখ সহ বিএনপির নেতৃবৃন্দ।

হাসান মামুন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।