কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাসুম (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাতিসা ইউনিয়নের দেবীপুর মধ্যপাড়া কালু মজুমদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মাসুম একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। তিনি দেবীপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপূর্ব গ্রিল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী।

আরও পড়ুন: দুলাভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন শ্যালকও

নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেবীপুর মধ্যমপাড়া কালু মজুমদারের বাড়িতে গ্রিল ওয়েল্ডিং কাজ করছিলেন মাসুম। এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জাগো নিউজকে বলেন, ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

জাহিদ পাটোয়ারী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।