লাইনের মাটি সরে কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

বৃষ্টিতে মাটি সরে গিয়ে কিশোরগঞ্জে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার হালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বৃষ্টিতে রেল লাইনের মাটি সরে যাওয়া মূল লাইন ভেঙে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। এতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারোসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা ছেড়ে নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়েছে।

এসকে রাসেল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।