সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:১৮ এএম, ৩১ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জ যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সালেহ মাহমুদ বাবু মিঞাকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ শহরের কাজীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালেহ মাহমুদ বাবু মিঞা সদর উপজেলা বহুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম মিঞার ছেলে।

আরও পড়ুন: ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, সালেহ মাহমুদ বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এম এ মালেক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।