রাজশাহীতে হাতির আক্রমণে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

রাজশাহীতে সার্কাসের দলছুট হাতির আক্রমণে রামপদ মুণ্ডা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) বিকেলে জেলার তানোর উপজেলার ধামধুম এলাকায় এ ঘটনা ঘটে।

রামপদ মুণ্ডা উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামের মৃত ললিত মুণ্ডার ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, চাঁপাইনবাবগঞ্জের একটি পাগলা হাতি বিকেলে তানোর উপজেলার ধামধুম এলাকায় প্রবেশ করে। বিকেল সাড়ে ৩টার দিকে পাগলা হাতিটি এলাকায় তাণ্ডব চালায়। একপর্যায়ে রামপদকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলে রামপদের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলে তানোরের ইউএনও বিল্লাল হোসেন, এসিল্যান্ড আবিদা সিফাত ছাড়াও বন বিভাগের লোকজন, প্রাণিসম্পদ কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের দল উপস্থিত রয়েছেন। এখনো ওই হাতিকে ধরা যায়নি।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।