চট্টগ্রামে স্বামীর রডের আঘাতে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০২ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে জান্নাতুল ফেরদৌস পপি (২৩) নামে এক গৃহবধূকে খুন করেছেন তার স্বামী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডবল মুড়িং থানার আকবর শাহ্ মাজারের পেছনে কলোনীতে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় স্বামী দিদারুল আলমকে (৩৫) আটক করেছে পুলিশ।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ বশির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস পপির বাড়ি কুমিল্লা জেলার মিয়া বাজার এলাকায় বলে জানা গেছে। পুলিশ জানায় পারিবারিক বিরোধের জেরে পপির মাথায় রড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই পপির মৃত্যু।

জীবন মুছা/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।