রাস্তা আটকে মাশরাফির সমাবেশের প্যান্ডেল করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:২৪ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩

অনুমোদন ছাড়াই রাস্তা আটকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী সমাবেশের প্যান্ডেল করায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণ পট্টিতে অনুমতি ছাড়া রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল করায় বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ঘোষকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বলেন, নির্বাচনের সময় অনুমতি ছাড়া রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে আচরণ বিধিমালা লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। একইসঙ্গে রাস্তার ওপর থেকে সবকিছু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর আচারণবিধি ভঙ্গের দায়ে মাশরাফির প্রতিনিধিকে ১৫ হাজার টাকা এবং বুধবার (২৭ ডিসেম্বর) চার সমর্থককে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।