টাঙ্গাইল-২

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, ওসিকে প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলের গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।

দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে সেখানে অন্য একজন কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এর আগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর লিখিত বিভিন্ন অভিযোগ দেন।

আরিফুল ইসলাম টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।