নৌকার প্রচারণায় ১০ ডেকচি খিচুড়ি, বিএনপি নেতাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকদের ভোজের জন্য রান্না করা হয়েছিল বড় ১০ ডেকচি খিচুড়ি। এজন্য ১০ হাজার টাকা জরিমানা গুনেছেন বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী।

আব্দুল্লাহ আল মামুন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক।

jagonews24

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বানাইল ইউনিয়নের বানাইল গ্রামে নৌকা প্রার্থীর পক্ষে পাঁচ গ্রামের দুই সহস্রাধিক কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করেছিলেন আব্দুল্লাহ আল মামুন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বিচারক।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, নৌকার প্রার্থীর টাকায় বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খিচুড়ি রান্না করছিলেন বলে তাকে জানিয়েছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এস এম এরশাদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।