গাজীপুরে আগুনে পুড়েছে ৭ দোকান


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৯ এপ্রিল ২০১৬

গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও মালামাল পুড়ে গেছে। শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. হাসিবুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মো. আনোয়ার হোসেনের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে আনোয়ার, সাদ্দাম, হযরত আলীরসহ ৭টি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  
                
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।