চুয়াডাঙ্গায় মৃদু ভূমিকম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:০৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো চুয়াডাঙ্গা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাকিবুল হাসান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটির উৎপত্তিস্থল ছিল পাবনা জেলার আটঘরিয়া। ভূমিকম্পটি রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার গৃহবধূ নিঝুম বলেন, রাতে নিজের রুমে শুয়ে ছিলাম। হঠাৎ খাট নড়ে ওঠে। ভয় পেয়ে বাইরে বের হয়ে জেনেছি ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সংবাদকর্মী আহসান আলম বলেন, পত্রিকা অফিসের দ্বিতীয়তলায় কাজ করছিলাম। হঠাৎ পুরো অফিস কেঁপে ওঠে। পরে দ্রুত নিচে নেমে যাই।

হুসাইন মালিক/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।