নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় হারুন অর রশিদ নামে একজনকে হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (১৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২০) ও শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বকুল মিয়ার পাথর কারখানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হারুন অর রশিদকে হত্যা করে ফেলে যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।