গ্রেফতারের একদিন পরই জামিন পেলেন নোবেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
গ্রেফতারের একদিন পরই জামিন পেলেন নোবেল

গ্রেফতার হওয়ার একদিন পরই জামিনে ছাড়া পেলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা এবং ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে আটক গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, গত বছরের আগস্টে ভুক্তভোগী তরুণী ঢাকার আদালতে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে নিজের স্টুডিওতে নিয়ে আটকে রাখা হয় এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্র গ্রহণের পর একই দিন নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


এমডিএএ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।