ফেনীতে ডাকাত সন্দেহে গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২৪

ফেনীতে ডাকাত সন্দেহে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) জেলার দাগনভূঞা থানা থেকে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন কবির আহাম্মদ প্রকাশ হাতকাটা কবির (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)।

এর আগে রোববার রাতে পুলিশের তিনটি পৃথক দল উপজেলার পাশ্ববর্তী উপজেলা সোনাগাজী, নোয়াখালী ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জাগো নিউজকে জানান, একটি মামলায় গ্রেফতারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও জানান, এদের মধ্যে কবির আহম্মদ প্রকাশ দুই হাতকাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অন্য আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।