বেনাপোলে শিশুর ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ১১:০১ এএম, ১৫ এপ্রিল ২০১৬

বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে শুক্রবার দুপুরে ১০ বছরের এক শিশুর ব্যাগ থেকে ১৮শ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় শিশুটির বাবা তরিকুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে।

আটক তরিকুল শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় এলাকার আফছার মোড়লের ছেলে।

আমড়াখালি চেকপোস্ট কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে জানা যায় তরিকুল তার ১০ বছরের মেয়ে  পায়েলকে সঙ্গে নিয়ে কৌশলে মেয়ের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে বাসযোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছে। পরবর্তীতে বাসটি আমড়াখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে তাদের দুজনকে বাস থেকে নামানো হয়। পরে দুজনকে তল্লাশি শেষে শিশুটির হাতে থাকা ব্যাগে ১৮শ পিচ ইয়াবা পাওয়া যায়। মাদক ব্যবসার অভিযোগে শিশুর বাবা তরিকুলকে আটক দেখিয়ে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।